উত্তরবঙ্গখেলাধূলাজলপাইগুড়িস্থানীয়

জলপাইগুড়ি ক্রিকেট লীগে জলপাইগুড়ি সাধন কে ৪ উইকেটে হারাল জুনিয়র ক্রিকেট একাডেমী

প্রনব দাস (টি.এন.আই) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, জলপাইগুড়ি, ১০ই ডিসেম্বর, ২০১৮: জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থার পরিচালনায় ২০১৮-১৯ জেলা ক্রিকেট লিগের ম্যাচে আজ পরস্পর মুখোমুখি হয়েছিল জলপাইগুড়ি জুনিয়র ক্রিকেট একাডেমী এবং সাধন ভট্টাচার্জ এম.সি.এ। প্রথমে টসে জিতে সাধন ভট্টাচার্জ এম.সি.এ ব্যাট করার সিদ্ধান্ত নেয় এবং তারা সব উইকেট হাড়িয়ে ৩৭.৩ ওভারে ১৫১ রান করে। সাধন ভট্টাচার্জ এম.সি.এ এর হয়ে ভালো রান করে সমীর রাউরিয়ে (৬৭)। জলপাইগুড়ি জুনিয়র ক্রিকেট একাডেমীর হয়ে সৌরভ রাউত ৪ এবং জয় দেবনাথ ২ টি উইকেট দখল করেন। জবাবে জলপাইগুড়ি জুনিয়র ক্রিকেট একাডেমীর হয়ে ব্যাট করতে নেমে ৩১.২ ওভারে ৬ উইকেটে জেতার জন্যে প্রয়োজনীয় রান তুলে নেয়। জলপাইগুড়ি জুনিয়র ক্রিকেট একাডেমী হয়ে ভাল রান করে শীর্ষ সরকার (৫০) এবং প্রতীক ভট্টাচার্যী (২৩)। অন্যদিকে, সাধন ভট্টাচার্জ এম.সি.এ এর হয়ে ৩ টি উইকেট নেয় সতীশ রাউথ। জলপাইগুড়ি জুনিয়র ক্রিকেট একাডেমী ৪ উইকেটে জয় লাভ করে।

ছবি: প্রনব দাস (টি.এন.আই)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *