উত্তরবঙ্গজীবনশৈলীব্যাবসা-বানিজ্যরায়গঞ্জস্থানীয়স্বাস্থ্য

সাত সকালে রায়গঞ্জ শহরে অগ্নিকান্ডে ভস্মীভূত ওষুধের দোকান

পার্থ চ্যাটার্জি (টি.এন.আই রায়গঞ্জ) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, রায়গঞ্জ, ৩১শে অক্টোবর, ২০১৮: আজ সকালে রায়গঞ্জ শহরের দেবীনগর পোস্ট অফিস মোড়ে একটি মার্কেট এলাকায় ভয়াবহ আগুনে ভস্মীভূত হয়ে গেল একটি ঔষধের দোকান। যদিও ঘটনাস্থলে দমকলের দুটো ইঞ্জিন এসে দ্রুত আগুন নিয়ন্ত্রন করায় আগুন অন্যত্র ছড়াতে পারেনি। দমকলের প্রাথমিক অনুমান বিদ্যুতের শর্টসার্কিট থেকেই আগুন লাগে ওই দোকানটিতে। স্থানীয়সূত্রে জানা গিয়েছে,  রায়গঞ্জ শহরের দেবীনগর পোস্ট অফিস মোড় এলাকায় একটি মার্কেটে উজ্জ্বল দত্তর নামে এক ঔষধ ব্যাবসায়ীয় ঔষধের দোকানে গতকাল গভীর রাতে আগুন লেগে সবকিছু ভস্মীভূত হয়ে যায়। সাত লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে পরিদর্শনে যান রায়গঞ্জের বিধায়ক মোহিত সেনগুপ্ত, রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস।

ছবি ও ভিডিও: পার্থ চ্যাটার্জি (টি.এন.আই)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *