উত্তরবঙ্গজলপাইগুড়ি

ময়নাগুড়িতে ছাত্রীর পচাগলা মৃতদেহ উদ্ধার

ভাস্কর চক্রবর্তী (টি.এন.আই) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, কুচবিহার, ৯ই অক্টোবর, ২০১৮: বুধবার ময়নাগুড়ির হেলাপাকড়ি থেকে নিখোঁজ কিশোরীর পচাগলা মৃতদেহ উদ্ধার করেন ময়নাগুড়ি থানার পুলিশ। হেলাপাকড়ি এলাকার বাসিন্দা সুশান্ত রায়ের কন্যা তাপসী রায় (১৯) বেশ কিছুদিন আগে নিখোঁজ হয়ে যায়। এ নিয়ে পরিবারের পক্ষ থেকে ময়নাগুড়ি থানায় লিখিত অভিযোগ করা হয়। এদিন সকালে জলপেশ মাঠ সংলগ্ন এলাকায় স্থানীয়রা এক মৃতদেহ পচাগলা অবস্থায় দেখতে পাওয়া যায়। তৎক্ষণাৎ স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ এসে দেহটি উদ্ধার করে। পরে দেহটির শনাক্তকরণের জন্য মৃতার পরিবারকে খবর দেওয়া হয় এবং তাঁরা এসেই দেহটির শনাক্তকরণ করেন তাদের মেয়ে তাপসীকে। মৃতার বাবা জানিয়েছেন, ময়নাগুড়ি এক যুবক প্রায়ই তাঁর মেয়েকে বিরক্ত করত, সেই ছেলেই ভুলিয়ে ফুঁসলিয়ে তাঁর মেয়েকে দেখা করতে বলে, মেয়ে হয়তো প্রেমের প্রস্তাবে অস্বীকার করাতে, তাকে এভাবে খুন করা হয়েছে। অন্যদিকে, তাপসীর দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয় হাসপাতালে। সুশান্ত বাবু ওই যুবকের বিরুদ্ধে লিখিত ভাবে খুনের অভিযোগ ময়নাগুড়ি থানায় দায়ের করেছেন। এদিনে মেয়ের মৃত্যুতে হেলাপাকড়ির রায় পরিবারে শোকের ছায়া নেমে আসে

সংবাদচিত্র

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *