উত্তরবঙ্গজলপাইগুড়ি

বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের সদস্যরা রেলের আন্ডারপাস ও অ্যাম্বুলেন্স এর দাবীতে কেন্দ্রীয় মন্ত্রীর দ্বারস্থ

অঙ্কিতা সেন (টি.এন.আই বানারহাট) । টি.এন.আই সম্পাদনা জলপাইগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, বানারহাট, ১৬ই সেপ্টেম্বর ২০১৮: বিন্নাগুড়িতে রেলের আন্ডারপাস নির্মাণ ও অ্যাম্বুলেন্স এর দাবীতে বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের সদস্যরা কেন্দ্রীয় মন্ত্রীর দ্বারস্থ হলেন। রবিবার শিলিগুড়ির মাড়োয়াড়ি ভবনে কেন্দ্রীয় মন্ত্রী জে.পি নাড্ডার সাথে দেখা করে তারা নিজেদের সমস্যার কথা মন্ত্রীর সামনে তুলে ধরেন। এদিনের কর্মসূচীতে ছিলেন বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান দীপক কুমার শ্যাম, বিজেপির বানারহাট পশ্চিম মন্ডলের সভাপতি উমেশ যাদব, কংগ্রেসের ধূপগুড়ি ব্লক কমিটির সভাপতি বলরাম রায় সহ পঞ্চায়েতের সদস্যরা।

 

ছবি: অঙ্কিতা সেন (টি.এন.আই)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *