আলিপুরদুয়ারউত্তরবঙ্গকুচবিহারজলপাইগুড়ি

বানারহাটে গাড়ি চুরি ও গরু পাচারের সাথে যুক্ত ৭ দুষ্কৃতি গ্রেফতার

অঙ্কিতা সেন (টি.এন.আই বানারহাট) । টি.এন.আই সম্পাদনা জলপাইগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, বানারহাট, ১৬ই সেপ্টেম্বর ২০১৮: গোপন সূত্রে খবর পেয়ে বানারহাট থানার পুলিশ ৭ দুষ্কৃতিকে গ্রেফতার করল। শনিবার রাতে বানারহাটের হলদিবাড়ি চা বাগান সংলগ্ন এলাকা থেকে সন্দেহভাজন এই সাত জন কে পুলিশ আটক করে। তল্লাশির সময়ে তাদের কাছ থেকে ধারালো অস্ত্র সহ গাড়ি চুরির বেশ কিছু সামগ্রী পাওয়া যায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করার সময় জানা গিয়েছে তারা গাড়ি চুরির সাথেই গরু পাচারের কাজের সাথেও যুক্ত ছিল। ধৃতদের কাছ থেকে পাওয়া তথ্য অনুসারে পুলিশ একটি গাড়ি এবং সঙ্কর প্রজাতির দুটি গরু উদ্ধার করতে সমর্থ হয়। জানা গিয়েছে ধৃত মেহেন্দি আনসারি,খালিলুর রহমান,  মহম্মদ সাফি সাহাজাদ খান, রসিদুল আলম, তহিদুল আলম, সাহেদ আলম , মিঠুন আলি কে এদিন আদালতে তোলা হয়েছে ।

ধৃত ৭ দুষ্কৃতিকে আদালতে নিয়ে যাওয়া হচ্ছে

 

দুষ্কৃতিদের কাছ থেকে উদ্ধার হওয়া গাড়ি

 

ছবি: অঙ্কিতা সেন (টি.এন.আই)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *