আলিপুরদুয়ারউত্তরবঙ্গজলপাইগুড়ি

নিয়ন্ত্রণ হারিয়ে মুজনাই নদীতে গিয়ে পড়ল পন্য বোঝাই গাড়ি

অঙ্কিতা সেন (টি.এন.আই বানারহাট) । টি.এন.আই সম্পাদনা জলপাইগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, বানারহাট, ৪ঠা সেপ্টেম্বর ২০১৮: মঙ্গলবার ভোররাতে বীরপাড়া ব্লকের রাঙ্গালীবাজনা চৌপথি সংলগ্ন এলাকায় দূর্ঘটনাগ্রস্ত হল একটি নামি কোম্পানির চিপস ও হালকা ভাজা খাবার ভর্তি লরি। কলকাতা থেকে অসমের গৌহাটি গামী গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে মুজনাই নদীতে গিয়ে পড়ে। চালক কোনও মতে গাড়ি থেকে বেড়িয়ে আসতে সক্ষম হন। গাড়ির চালক বাবু মন্ডল বলেন উল্টো দিক থেকে আসা দ্রুত গতির একটি গাড়িকে সাইড দিতে দিয়েই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়ক থেকে নেমে নদীতে গিয়ে পড়ে। মাদারিহাট থানার পুলিশ ঘটনাস্থলে উদ্ধারকার্যের জন্য পৌঁছেছে।

ছবি: অঙ্কিতা সেন (টি.এন.আই)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *