আলিপুরদুয়ারউত্তরবঙ্গ

ফালাকাটায় গঠিত হল শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের নতুন কমিটি

অরুনাংশু মৈত্র (টি.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, ফালাকাটা, ৩রা সেপ্টেম্বর, ২০১৮: আজ ফালাকাটার শ্রী শ্রী  রামকৃষ্ণ আশ্রম কমিউনিটি সেন্টারে সাধারণ সভার মধ্যদিয়ে সর্বসম্মতিক্রমে ফালাকাটা স্বামী বিবেকানন্দ সেবা সংস্থার নতুন কার্যকারী কমিটি গঠিত হলো। ১৫ জনের মূল কার্যকারী কমিটির মধ্যে সভাপতি হন রঞ্জন ভৌমিক, সম্পাদক সুশীল সাহা চৌধুরী ও কোষাধ্যক্ষ চিত্তরঞ্জন ভৌমিক। ফালাকাটা স্বামী বিবেকানন্দ সেবা সংস্থার নবনিযুক্ত সম্পাদক সুশীল সাহা চৌধুরী বলেন, এই কার্যকারী কমিটির মেয়াদ আগামী তিন বছরের জন্য। আমরা ১৯৮২ সাল থেকে বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে আসছি। সারা বছর আমাদের বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রম চলতেই থাকে। দুস্থদের নতুন বস্ত্র প্রদান, নরনারায়ণ সেবা, দুস্থ ছাত্রছাত্রীদের বিদ্যালয় পোশাক, স্কুল বেগ ও শিক্ষা সামগ্রী, মশারি প্রদান, শীতবস্ত্র ও কম্বল প্রদান। এছাড়াও বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে বিভিন্ন সচেতনতামূলক শিক্ষা শিবির ও সাংস্ক্রত অনুষ্ঠান করে থাকি।

ছবিঃ অরুনাংশু মৈত্র (টি.এন.আই)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *