আলিপুরদুয়ারউত্তরবঙ্গ

ফের ধর্ষণ করে খুন করার চেষ্টা 35 বর্ষীয় মহিলাকে

অরুনাংশু মৈত্র (টী.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই, আলিপুরদুয়ার, ৫ই জুলাই, ২০১৮: আলিপুরদুয়ার জেলার কালচিনি  ব্লকের তোর্ষা চা বাগানে এক ৩৫ বর্ষীয় মহিলা কে এক ৬৫ বর্ষীয় লোক ধর্ষণ করে খুন করার চেষ্টা করে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে নালায় ফেলে দেয়। গ্ৰামবাসীরা সেই মহিলা কে উদ্ধার করে  হাসপাতালে নিয়ে যায়। অভিযুক্ত ব‍্যাক্তির ঘরে আগুন লাগিয়ে দেয় এবং ভূটানগামী রোড অবরোধ করে উত্তেজিত জনতা। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সুপার গণেশ বিশ্বাস সহ বিশাল পুলিশ বাহিনী আগুন নেভাতে হাসিমারা দমকলের একটি ইঞ্জিন গেলে দমকল কে আগুন নিভাতে বাধা জণগণের এবং পথ অবরোধ করে রাখে।
প্রায় একঘণ্টা পথ অবরোধ থাকার পর পুলিশের আশ্বাস পেয়ে পথ অবরোধ তুলে নেয় বাসিন্দারা। এলাকার বাসিন্দা জানান তোর্ষা চা বাগান জিতন লাইন এর এক ৬৫ বর্ষীয় ব‍্যাক্তি গতকাল প্রতিবেশী দুই কন‍্যা সন্তানের মা ৩৫ বর্ষীয় মহিলাকে রাত ১২ টা নাগাদ তার ঘরে ঢুকে জোর করে ধর্ষণ করার চেষ্টা করে এবং এই মহিলা শিশুদের সামনে তাকে ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করে। উল্লেখ্য এই মহিলার স্বামী ঘরে ছিলনা সে প্রতিবেশী দেশ ভূটানে  শ্রমিকের কাজ করতে গিয়েছে। পরবর্তীতে অভিযুক্ত ব‍্যাক্তি এই মহিলাকে নালায় ফেলে দেয়। এই মহিলা দুই কন‍্যা প্রতিবেশী দের ডাকলে তারা এসে মহিলা কে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় সে বর্তমানে আলিপুরদুয়ার হাসপাতালে চিকিৎসাধীন।

ছবি: অরুনাংশু মৈত্র (টি.এন.আই)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *