ময়নাগুড়িতে গত ৭ দিন ধরে বিদ্যুৎ না থাকায় পথ অবরোধ
টি.এন.আই নিউজ সার্ভিস
বাংলাডেস্ক, টী.এন.আই, ময়নাগুড়ি ২৭ শে জুন ২০১৮: গত ৭ দিন ধরে ময়নাগুড়ি চূড়াভান্ডার এলাকার ঝাজাঙ্গি মধ্য ও দক্ষিণ পাড়ায় বিদ্যুৎ নেই, ট্রান্সফরমার বিকল। বুধবার দুপুর সাড়ে ১২ টা থেকে টানা একঘন্টা ময়নাগুড়ি ধূপগুড়ি ৩১ নম্বর জাতীয় সড়কের উপর ঝাজাঙ্গিতে পথ অবরোধ করেন বাসিন্দারা। অভিযোগ এলাকার মানুষ বিশ্বকাপ ফুটবল খেলা দেখতে পারছেন না, রাতে গরমে ঘুমোতে পারছেন না। দপ্তর কে জানিয়েও কোন লাভ হয়নি। পরে পুলিশ এসে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে অবরোধকারীরা দুপুর দেড়টা নাগাদ অবরোধ তুলে নেন।
ছবিঃ টি.এন.আই
