অন্ধ্র প্রদেশের ট্রাক উলটে ফালাকাটায় আহত তিন জন চিকিৎসাধীন
অরুনাংশু মৈত্র (টী.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই, ময়নাগুরি, ১৫ই মে, ২০১৮: ফালাকাটায় কুচবিহার জাতীয় সড়কের উপর নিয়ন্ত্রণ হারিয়ে একটা মাল বোঝাই ট্রাক খাদে পরে জখম হল তিন জন। সোমবার বিকেলে ফালাকাটার অভিমুখে যাওয়া একটা মাল বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে হাই রোড থেকে পাশের নালায় উল্টে পরে যায়।

ওই গাড়িতে গাড়ির চালক ও এক সহ কারী ছাড়াও আর তিনজন লোক ছিল। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি ছেড়ে গাড়ির কর্মী দুজন পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে আহত অপর তিনজনকে ফালাকাটা গ্রামীণ হাসপাতলে নিয়ে আশা হয় চিকিৎসার জন্য। গাড়িটির নম্বর প্লেট অন্ধ্র প্রদেশের বলে প্রাথমিক ভাবে আন্দাজ করা যায় গাড়িটি অন্ধ্র প্রদেশেজ।
ছবিঃ অরুনাংশু মৈত্র (টী.এন.আই)
