উত্তরবঙ্গজীবনশৈলীশিলিগুড়িস্বাস্থ্য

জটিল রোগে আক্রান্ত স্ত্রীর জন্যে এন.বি.এস.টি.সি’র অস্থায়ী কর্মীকে ‘সমব্যথী’র সাহায্য

টি.এন.আই নিউজ সার্ভিস

বাংলাডেস্ক, টী.এন.আই, শিলিগুড়ি, ২রা মে, ২০১৮: বিভিন্ন মিডিয়ায় চম্পাসারির বাসিন্দা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবাহন সংস্থার অস্থায়ী কর্মী শ্রী রতন মজুমদারের স্ত্রী শ্রীমতী বিনা মজুমদারের জটিল অসুখ এবং দম্পতির করুন আর্থিক অবস্থার কথা প্রকাশ হওয়ার পর অনেক সামাজিক সংস্থা এগিয়ে আসেন সাহায্যের জন্যে। দম্পতির দুই সন্তান রয়েছে। এমনই এক সংস্থা এগিয়ে এসেছে তা হল শিলিগুড়ি সমব্যথী ওয়েলফেয়ার সোসাইটি। এক প্রেস বিজ্ঞপ্তিতে সংস্থার পক্ষ থেকে জানানো হয় যে আজ সকালে সংস্থার পক্ষ থেকে সভাপতি শ্রী প্রাণেশ চক্রবর্তী, সম্পাদক শ্রী তীর্থঙ্কর চক্রবর্তী এবং সদস্য শ্রী সঞ্জয় সাহা দম্পতির হাতে কিছু আর্থিক সহযোগিতা তুলে দেয়।

ছবিঃ সমব্যাথী, শিলিগুড়ি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *