উত্তরবঙ্গরায়গঞ্জ

চাকুলিয়ায় যুবতিকে ধর্ষণ করার পর বিষ খাইয়ে প্রান নেওয়ার চেষ্টা

দীপঙ্কর দে (টী.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই চাকুলিয়া ২৯শে এপ্রিল, ২০১৮: চাকুলিয়া থানার কানকি এলাকায় এক যুবতীকে ধর্ষণ করে বিবাহে অরাজি হওয়ায় বিষ খাইয়ে খুনের চেষ্টার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, চাকুলিয়া থানার কানকি এলাকার মধুশিখর গ্রামের এক যুবতীকে বাড়িতে কেউ না থাকার সুযোগে নিয়ামতপুরের পরিতোষ রায় ধর্ষণ করে বলে অভিযোগ। এরপর ওই যুবতী বিয়ের কথা বললে পরিতোষ রাজী হয়নি। সেসময় দুজনের মধ্যে বচসা বেঁধে গেলে পরিতোষ ওই যুবতীকে জোর করে মুখে বিষ ঢেলে দেয় বলে অভিযোগ। যুবতীকে অচৈতন্য অবস্থায় ঘরে পরে থাকতে দেখে তাঁর বাবা মা তাঁকে প্রথমে কানকি স্বাস্থ্যকেন্দ্রে এবং পরে বিহারের কিসনগঞ্জ লায়ন্স হাসপাতালে নিয়ে গেলে কোনও মতে যুবতীর প্রাণ ফিরে পায় পরিবার। যুবতীর থেকে সমস্ত ঘটনা সোনার পর তাঁর বাবা কানকি পুলিশ ফাঁড়িতে পরিতোষ রায়ের নামে ধর্ষণ ও খুনের চেষ্টার অভিযোগ দায়ের করে। কানকি ফাঁড়ির পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। নির্যাতিতা ওই যুবতী জানিয়েছে, তাঁর সঙ্গে নিয়ামতপুর গ্রামের পরিতোষ রায়ের সাথে গত এক মাস আগে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তাঁর এক দূর সম্পর্কের দাদার সাথে মাঝে মধ্যে পরিতোষ যুবতীর বাড়িতে আসা যাওয়া করত। সম্প্রতি গত ২৩ এপ্রিল বাড়িতে কেউ না থাকার সুযোগ পরিতোষ তাঁকে ধর্ষণ করে। এরপর যুবতী পরিতোষকে বিয়ের প্রস্তাব দেওয়াতে পরিতোষ অরাজি হওয়ায় তাঁদের মধ্যে বচসা থেকে পরিতোষ তাঁকে বিষ খাইয়ে মেরে ফেলার চেষ্টা করে। যুবতী পরিতোসের কঠোর শাস্তির দাবি করেছে। যুবতীর বাবা বলেন, আমি বাইরে কাজে ছিলাম, আমার স্ত্রী মাঠে গিয়েছিল। খবর পেয়ে এসে দেখি মেয়ে মরণাপন্ন অবস্থায় পড়ে আছে। কোনও মতে মেয়েকে ফিরে পেয়েছি। আইনের দ্বারস্থ হয়েছি। আমি পরিতোষ রায়ের ফাঁসি চাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *