উত্তরবঙ্গখেলাধূলাজলপাইগুড়িস্থানীয়

ময়নাগুরি, জোড়পাকড়ি এবং জলপাইগুড়ির ৪ জন ধরা পড়ল আই.পি.এল বেটিং চক্রে

সোমনাথ চক্রবর্তী (টী.এন.আই ময়নাগুরি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই ময়নাগুরি ২২শে এপ্রিল, ২০১৮: রবিবার বিশেষ অভিজান চালিয়ে ময়নাগুরি ও জোড়পাকড়ি থেকে ৪জন কে বেটিং চালানোর অভিযোগে গ্রেফতার করে সি.আই.ডি। সূত্রের খবর এই চার জন আই.পি.এল ব্যটিং চক্রের সঙ্গে যুক্ত। অভিযুক্তদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। পুলিশ সুত্রে খবর অভিযুক্তদের কাছ থেকে ১৪টি মোবাইল ও সাড়ে ৩লক্ষ টাকা পাওয়া গেছে। অভিযুক্তদের নাম যেটা জানা গেছে সেটা হল পঙ্কজ সাহা, ভোলা দাস, গোপাল সরকার, প্রভাত কংস সরকার। এদের মধ্যে ভোলা দাস ও প্রভাত কংশ সরকার জলপাইগুড়ির বাসিন্দা, গোপাল সরকার ময়নাগুরির বাসিন্দা এবং পঙ্কজ সাহা জোড়পাকড়ির বাসিন্দা। দীর্ঘ দিন ধরে এই বেটিংএর সঙ্গে যুক্ত বেক্তিদের খোঁজ চালাচ্ছিল সি.আই.ডি।

ছবিঃ সোমনাথ চক্রবর্তী (টি.এন.আই)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *