উত্তরবঙ্গখেলাধূলাশিলিগুড়িস্থানীয়

এস.এম.কে.পি ক্রিকেট লীগে উল্কা ক্লাব ৫২ রানে নেতাজি সুভাষ কে হারায়

প্রনব দাস (টী.এন.আই শিলিগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই শিলিগুড়ি ১১ই এপ্রিল, ২০১৮: আজ সকালে প্রতিদিনের মত শিলিগুড়ি মহকুমা ক্রিকেট পরিষদ দ্বারা আয়োজিত চান্দমনি ক্রিকেট গ্রাউন্ডে ফার্স্ট ডিভিশন ক্রিকেটে পরস্পরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছিল শিলিগুড়ির দুই ক্রিকেট দল, শিলিগুড়ি উল্কা ক্লাব এবং নেতাজি সুভাষ স্পোর্টিং ক্লাব। প্রথমে টসে জিতে নেতাজি সুভাষ স্পোর্টিং ক্লাব ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। আজকের ম্যাচ ২০ ওভারের ছিল। আজ উল্কা ক্লাব ব্যাটিং করে ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে জেতার জন্যে ১২১ রানের লক্ষ্যমাত্রা রাখে নেতাজি সুভাষ স্পোর্টিং ক্লাবের সামনে। উল্কা ক্লাবের হয়ে ব্যাটিং করে ভাল রান করে  বসন্ত ছেত্রী (২৬)। নেতাজি সুভাষ স্পোর্টিং ক্লাবের হয়ে ভাল বল করে ৩টি উইকেট দখল করে রমিত রাজ শ্রীবাস্তব। জবাবে ব্যাট করতে নেমে নেতাজি সুভাষ স্পোর্টিং ক্লাবের ব্যাটসম্যানরা ১৭.২ ওভারেই সব উইকেট হারিয়ে মাত্র ৬৮ রান তুলতে সক্ষম হয়। নেতাজি সুভাষ স্পোর্টিং ক্লাবের কোন ব্যাটসম্যান উল্লেখযোগ্য রান করতে পারেনি। উল্কা ক্লাব র হয়ে ৩ উইকেট ধখল করেন ফাইয়াজ আহমেদ। ম্যাচ ফলাফল শিলিগুড়ি উল্কা ক্লাব ৫২ রানে নেতাজি সুভাষ স্পোর্টিং ক্লাবকে হারায়। উল্কা ক্লাবের ফাইয়াজ আহমেদ কে ম্যাচ সেরা ঘোষণা করা হয়।

ছবিঃ প্রনব দাস (টি.এন.আই)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *