উত্তরবঙ্গখেলাধূলাশিলিগুড়িস্থানীয়

এস.এম.কে.পি ফার্স্ট ডিভিশন ক্রিকেটে ১৮৮ রানে জয় দাদাভাই স্পোর্টিং এর

আর. সুব্রত (টী.এন.আই শিলিগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই শিলিগুড়ি ১৯ই মার্চ ২০১৮: শিলিগুড়ি মহকুমা ক্রিকেট পরিষদ দ্বারা আয়োজিত তরাই স্কুলের মাঠে অনুষ্ঠিত আজকের ফার্স্ট ডিভিশন ক্রিকেটে পরস্পরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছিল শিলিগুড়ির দুই  ক্রিকেট দল, মহানন্দা স্পোর্টিং ক্লাব এবং দাদাভাই স্পোর্টিং ক্লাব দল। প্রথমে টসে জিতে শিলিগুড়ির দাদাভাই স্পোর্টিং ক্লাব প্রত্যাশিত ভাবে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। আজ দেশবন্ধু স্পোর্টিং ক্লাব ব্যাটিং করে ৪৪ ওভারে সব উইকেটের বিনিময়ে ২৩৪ রান করে। দাদাভাই স্পোর্টিং ক্লাবের হয়ে উল্ল্যেখযোগ্য ভাল ব্যাটিং করে অভিষেক চৌধুরী (৪৯) এবং সৌরভ সিনহা (৫৫)। দাদাভাই স্পোর্টিং এর হয়ে ৩টি উইকেট দখল করে সুজিত সাহানি। জবাবে ব্যাট করতে নেমে মহানন্দা স্পোর্টিং ক্লাবের ব্যাটসম্যানরা ১৯ ওভারেই মাত্র ৪৬ রান করে অল আউট হয়ে যায়। অন্যদিকে দাদাভাই স্পোর্টিং ক্লাবের অলরাউন্ডার দ্বিতীয় ইনিংসে অপর পক্ষের ৫ উইকেট নিয়ে ম্যাচ সেরা ঘোষিত হয়। যথারীতি ম্যাচ ফলাফল দাদাভাই স্পোর্টিং ক্লাব ১৮৮ রানের পাহারে শিলিগুড়ির মহানন্দা স্পোর্টিং ক্লাবকে হারায়।

ছবিঃ আর. সুব্রত (টি.এন.আই), সুত্রঃ কৌশিক ঘোষ (শিলিগুড়ি)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *