আলিপুরদুয়ারউত্তরবঙ্গ

ফালাকাটায় সমাজ সেবী রজত চাকীর ছেলের জন্মদিন পালিত হল একটি অনাথ হোমে

অরুনাংশু মৈত্র (টী.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই ফালাকাটা ১১ই মার্চ ২০১৮: রবিবার আলিপুরদুয়ারের বিশিষ্ট সমাজসেবক শ্রী রজত চাকীর ছেলে আয়ুষ চাকীরর ১২ তম শুভ জন্মদিন উপলক্ষ্যে ফালাকাটায় শিশু সদনে (জলপাইগুড়ি রায়কত পাড়া চাইল্ড ওয়েলফেয়ার হোম, ফালাকাটা বয়েজ ইউনিট) শিশুদের কিছু উপহার যেমন টুথ ব্রাস, পেষ্ট, চিরুনি, সাবান, শ্যাম্পু, তেল, বিস্কুট, কেক ও লাড্ডু বিতরন করলেন। শিশুরা উপহার পেয়ে খুব খুশি হল। চাকী পরিবার সমাজ সেবায় বিভিন্ন সামাজিক কাজে যুক্ত। এদিন শ্রী রজত চাকী তিনি নিজেই ছেলের জন্মদিন উপলক্ষে হোমের শিশুদের সাথে সময় কাটালেন। এই উপ্লখ্যে ৪৮ জন অনাথ শিশু উপস্থিত ছিল। এছারাও অনুষ্ঠানে উপস্থিত রজত চাকীর পরিবার, ফালাকাটা ব্লাড ডোনার অর্গানাইজেশন পক্ষ থেকে শ্রী অরিন্দম বিশ্বাস,  শ্রীমতী বিথীকা কুন্ডু, শ্রী লিটন চাকী এবং ব্লাড ডোনার অর্গানাইজেশন সম্পাদক শ্রী রাজা বৈদ্য প্রমুখ ।

ছবিঃ অরুনাংশু মৈত্র (টী.এন.আই)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *