আঞ্চলিকউত্তরবঙ্গকুচবিহারখেলাধূলা

আজ ডাবলু.ডি.এস.এফ এর আন্ত জেলা ফুটবলে জিতলো আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি

মনোজ সরকার (টী.এন.আই কুচবিহার) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই কুচবিহার ১৯ই ফেব্রুয়ারি ২০১৮: ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট স্পোর্টস ফেডারেশনের পরিচালনায় ও কোচবিহার জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় গতকাল থেকে শুরু হওয়া আন্ত জেলা সাবজুনিযার ফুটবল টুর্নামেন্টর প্রথম খেলায় আলিপুরদুয়ার জেলা দল বর্ধমান জেলা দলকে ৩ – ০ গোলে পরাজিত করে। আলিপুরদুয়ারের পক্ষে একটি করে গোল করেন অভিষেক থাপা, সোহম রাভা, অমিত হেমব্রম। এই খেলায় ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন আলিপুরদুয়ারের কিরণ ওরাও। এদিন  দ্বিতীয় খেলায় জলপাইগুড়ি জেলা দল উওর দিনাজপুর জেলা দলকে ৪ – ০ গোলে পরাজিত করেছে। গোল করেছেন একটি করে যথাক্রমে  রোহন ছেত্রি, রবি বর্মন, প্রকাশ দাশ ও মহঃ সোহেল হোসেন। এই খেলায় ম্যান অফ দা ম্যাচ নির্বাচিত হয়েছেন জলপাইগুড়ি দলের প্রকাশ দাশ। আগামিকালের খেলায় অংশগ্রহন করবে জলপাইগুড়ি জেলা দল ও আলিপুর দুয়ার জেলা দল।

ছবিঃ মনোজ সরকার (টী.এন.আই)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *