আলিপুরদুয়ারউত্তরবঙ্গ

মাথা বিহীন কন্যা শিশুর মৃতদেহ ঘিরে চাঞ্চল্য ফালাকাটায়

অরুনাংশু মৈত্র (টী.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই ফালাকাটা ১৮ই ফেব্রুয়ারি ২০১৮: মাথা বিহীন রক্ত বিহীন কন্যা শিশুর মৃতদেহ ঘিরে চাঞ্চল্য ছাড়লো ফালাকাটা জুড়ে। সকালে ফালাকাটার মিলরোডে গৌরীয় মঠ সংলগ্ন একটি কাঠে একটি মাথা বিহীন শিশুর দেহ কুকুরে নিয়ে খেলা করছিল সে সময় বিষয়টি এলাকাবাসীর নজরে আসে। কিছুক্ষনের মধ্যেই উৎসাহী জনতার ভিড় জমে যায়। পরে পুলিশে খবর দিলে ঘটনা স্থলে ফালাকাটা থানার পুলিশ এসে শনাক্ত করে এটি শিশু কন্যা সন্তান। পুলিশ ও জনতা মনে করছে কুকুরে এটাকে বাইরে থেকে নিয়ে এসেছে। দেখে মনে হচ্ছে বেশ কয়েক দিনের। বিষয়টি ফালাকাটা থানার পুলিশ তদন্ত করে দেখছে। এবিষয়ে ফালাকাটা থানার আইসি শ্রী বিনোদ গজমের বলেন, এটি সম্ভবত সদ্যজাত বেবি এর মাথা নেই। ময়না তদন্তের জন্য আলিপুরদুয়ারে পাঠানো হয়েছে।

ছবিঃ অরুনাংশু মৈত্র (টী.এন.আই)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *