উত্তরবঙ্গখেলাধূলাশিলিগুড়িস্থানীয়

প্রথম ডিভিশন ক্রিকেটে জয়ী সুভাষ স্পোর্টিং, গুরুতর আহত তরুণ ক্রিকেটার

প্রনব দাস (টী.এন.আই শিলিগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই সিলিগুরি ১২ই ফেব্রুয়ারি ২০১৮: আজকের শিলিগুড়ির প্রথম ডিভিশন ক্রিকেট লিগে পরস্পর প্রতিদ্বন্দ্বিতা করে শিলিগুড়ির সুভাষ স্পোর্টিং ক্লাব এবং তরুণ তীর্থ ক্লাব। প্রথমে  টসে জিতে তরুণ তীর্থ ক্লাব ব্যাট করার সিদ্ধান্ত নেয়। তারা ৪০.৩ ওভার ৯ উইকেট হারিয়ে ১৯৬ রান করে। তরুণ তীর্থ  ক্লাবের হয়ে রান করে দীপঙ্কর রায় ৩৮। সুভাষ স্পোর্টিং এর হয়ে ভাল বল করে আজহার হুসাইন। সে তরুণ তীর্থ ক্লাবের ৩টি উইকেট দখল করে। জবাবে সুভাষ স্পোর্টিং ৩৭ ওভারে ৫ উইকেটের বিনিময়ে প্রয়োজনীয় ১৯৭ রান তুলে নেয়। সুভাষ স্পোর্টিং এর হয়ে ভাল রান করে আত্রেও দাস ৫৩ এবং গৌরব প্রধান ৩৫। ফলাফল সুভাষ স্পোর্টিং ৫ উইকেটে আজকের ম্যাচে জয়ী হয়। তবে আজ তরুণ তীর্থর মুন্না সরকার ব্যাট করার সময় চোখে গুরুতর আঘাত পায়।  মুন্নাকে শিলিগুড়ি হাসপাতালে সাথে সাথেই নিয়ে যাওয়া হয়। বর্তমানে মুন্নার চোখের চিকিৎসা চলছে। টী.এন.আই এর পক্ষ থেকে মুন্নার দ্রুত আরোগ্য কামনা করা হচ্ছে।

ছবিঃ প্রনব দাস (টী.এন.আই)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *