আলিপুরদুয়ারউত্তরবঙ্গজীবনশৈলীস্বাস্থ্য

ফালাকাটার স্কুলে আজ বিনামূল্যে পরীক্ষা শিবির অনুষ্ঠিত হল

অরুনাংশু মৈত্র (টী.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই ফালাকাটা ৫ই ফেব্রুয়ারি ২০১৮: বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষাশিবির অনুষ্ঠিত হলো ফালাকাটার সুভাপল্লীর অবনী পাঠ ভবন বিদ্যালয়তে। এখানে এই বিদ্যালয়ের ছাত্রছাত্রী সহ তাদের অভিভাবক অভিভাবিকা শিক্ষিকা বিদ্যালয়ের শিক্ষাকর্মী ও এলাকাবাসী সহ মোট দেড় শতাধিক লোকেদের এই শিবিরে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে বিনামূল্যে ঔষধ দেওয়া হয়। এই বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরে বিনামূল্যে ঔষধ দিয়ে সহায়তা করেছে স্বেচ্ছাসেবী সংস্থা নর্থবেঙ্গল সোশাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন। অবনী পাঠ ভবন ও নর্থবেঙ্গল সোশাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন এর যৌথ প্রয়াসে প্রতি মাসেই ফালাকাটার সুভাষপল্লীর অবনী পাঠ ভবন বিদ্যালয়ে নিয়মিত ভাবে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষাশিবিরে বিনামূল্যে ঔষধ দেওয়া হবে বলে জানান দুই সংস্থার পক্ষে শ্রীমতি পারুল মৈত্র ও শ্রী নারায়ণ বিশ্বাস।

ছবিঃ অরুনাংশু মৈত্র (টি.এন.আই)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *