উত্তরবঙ্গজলপাইগুড়ি

ঝগড়া করে নিখোঁজ মদ্যপ যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার জলপাইগুড়িতে

সুপ্রিয় বসাক (টী.এন.আই) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই জলপাইগুড়ি ৪ঠা ফেব্রুয়ারি ২০১৮: বাবার সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে বেরিয়ে আর ফিরল না যুবক। রবিবার সকালে বাড়ি থেকে এক কিলোমিটার দূরে একটি গাছে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হল ওই যুবকের দেহ। জলপাইগুড়ির উত্তর চ্যাংমারি এলাকার ঘটনা। মৃত যুবকের নাম পরিতোষ রায়। পরিবারের লোকজনের অভিযোগ, মদ খেয়ে রোজই বাড়িতে অশান্তি করত সে। যার জেরে তার স্ত্রী দুই ছেলেমেয়ে নিয়ে তাকে ছেড়ে বাপের বাড়ি চলে গিয়েছে। শনিবার রাতেও সে মদ খেয়ে বাড়িতে ফেরে। এই নিয়ে বাবার পরেশ রায়ের সাথে বচসাও হয়। তারপরই সে বাড়ি থেকে বেরিয়ে যায়। এদিন সকালে তার এক দিদির বাড়ি থেকে ১ কিলোমিটার দূরে একটি গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় তাকে। সেই বাড়িতে খবর দেয়। ক্রান্তি ফাড়ির পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জলপাইগুড়িতে পাঠায়।

ছবিঃ সুপ্রিয় বসাক (টী.এন.আই)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *