উত্তরবঙ্গরায়গঞ্জ

ইসলামপুরে পৃথক পৃথক দুটি পথ দুর্ঘটনায় মৃত দুই

দীপঙ্কর দে (টী.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই ইসলামপুর ৮ই জানুয়ারি ২০১৮: পৃথক পৃথক দুটি পথ দুর্ঘটনায় মঙ্গলবার ইসলামপুর থানা এলাকায় দুইজনের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, ইসলামপুর থানা এলাকার রাজ্য সড়কে অলিপুর মোড়ে দক্ষিণ কাচনার বাসিন্দা শ্রী তুষার বিশ্বাস (৩২) দোকান বন্ধ করে স্থানীয় জনৈক বাসিন্দার মৃত্যুতে শ্মশানে যাবার সময় সম্ভবত কোনও গাড়ি তাকে মেরে পালিয়ে যায়। ঘটনাস্থলে তার মৃত্যু হয়েছে বলে স্থানিয়রা জানিয়েছে। তুষার বিশ্বাসের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে পুলিশ ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। অন্যদিকে ইসলামপুরের মিলনপল্লী এলাকার ৩১ নম্বর জাতীয় সড়কে ট্যাঙ্কারের সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষের জেরে ট্যাঙ্কারের খালাসির মৃত্যু হয়েছে। ইসলামপুর থানার পুলিশের সুত্রে জানা গিয়েছে, বিহারের মুঙ্গের এলাকার টিকারামপুর গ্রামের বাসিন্দা সমীর যাদবের (১৯) মৃত্যু হয়েছে। সমীর যাদব পেশায় ট্যাঙ্কারের খালাসি ছিল। ইসলামপুর থানার পুলিশ ট্যাঙ্কার ও ট্রাকের পাশাপাশি দুই চালকেও আটক করেছে। দুটি ঘটনারই তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ।

ছবিঃ দীপঙ্কর দে (টী.এন.আই)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *