উত্তরবঙ্গজলপাইগুড়ি

ধুপগুড়িতে রেললাইনের ওপর থেকে যুবকের দেহ পাওয়া নিয়ে এলাকায় চাঞ্চল্য

সুপ্রিয় বসাক (টী.এন.আই ধুপগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই ধুপগুড়ি ৬ই জানুয়ারি ২০১৮: ট্রেনে দুষ্কৃতকারীদের থেকে প্রান বাঁচাতে ঝাপ দিয়ে যুবকের গুরুতর আহত হবার ঘটনার ১০ দিন কাটতে না কাটতেই রেল লাইনের ধার থেকে উদ্ধার এক যুবকের মৃতদেহ। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে ধুপগুড়ি ব্লকের খলাইগ্রাম রেলস্টেশন সংলগ্ন এলাকায়। প্রাথমিক ভাবে অনুমান ওই যুবক রেল যাত্রী। তবে তার মৃত্যুর কারন নিয়ে ধোয়াশার সৃষ্টি হয়েছে। শুক্রবার রাত প্রায় দেড়টা নাগাদ অসমগামী কয়লা বোঝাই ট্রেনের চালকের নজরে পড়ে রেললাইনের ধারে পড়ে থাকা যুবকের দেহটি। নিয়মানুযায়ী খলাইগ্রাম স্টেশনে বিষয়টি জানান ঐ ট্রেনের চালক।যথেষ্ট তৎপরতার সঙ্গে রেলকর্মীরা ঘটনাস্থলে পৌছায়। খবর দেওয়া হয় রেলপুলিশে। ময়নাগুড়ি থেকে রেল পুলিশ কর্মীরা ঘটনাস্থলে পৌছে মৃতদেহ উদ্ধার করেন। তবে ওই যুবক কোনো ট্রেন থেকে ঝাপ দিয়েছে কিনা বা স্থানীয় কেউ কিনা সেই বিষয়ে এখনও কিছুই জানা যায়নি। তবে জিআরপি এসআই শঙ্কর দেব ঘটনাস্থলে প্রাথমিক তদন্ত সেরেছেন।তিনি বলেন, প্রাথমিক ভাবে তদন্ত করা হয়েছে। তবে এখনও পরিচয় জানা যায় নি।ঘটনার তদন্ত শুরু হয়েছে।

ছবিঃ সুপ্রিয় বসাক (টী.এন.আই)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *