উত্তরবঙ্গখেলাধূলারায়গঞ্জস্থানীয়

ইসলামপুর এস.ডি.এস.এ র ক্রিকেট লীগের ফাইনালে আইডিয়াল ও নেতাজী সংঘ

দীপঙ্কর দে (টী.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই ইসলামপুর ৬ই জানুয়ারি ২০১৮: ইসলামপুর মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত লীগ কাম নক আউট ক্রিকেট টুর্নামেন্টের গতকাল স্থানীয় কোর্ট ময়দানে দুটি সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় নব যুবক সংঘ বনাম নেতাজী সংঘ এবং জাগরণী সংঘ বনাম আইডিয়াল স্পোর্টিং ক্লাব। প্রথম সেমিফাইনাল ম্যাচে ১৭.১ ওভারে সব উইকেটের বিনিময়ে ৮৯ রান সংগ্রহ করে নব যুবক সংঘ। জবাবে ব্যাট করতে নেম্নঘ ১০.২ ওভারে ২ উকেট হারিয়ে জয়ের জন্যে প্রয়োজনীয় রান তুলে নেয় নেতাজি সংঘ। দিনের দ্বিতীয় সেমিফাইনালে ১৯.২ ওভারে সব উইকেট হারিয়ে ১৫৪ রান তোলে আইডিয়াল স্পোর্টিং ক্লাব। জবাবে ব্যাট করতে নেমে ১৬.২ ওভারে সব উইকেটের বিনিময়ে ৯৪ রানে গুটিয়ে যায় জাগরণী সংঘের ইনিংস। ৬৪ রানে জয়ী হয় আইডিয়াল স্পোর্টিং ক্লাব। আগামী ৭ই জানুয়ারি টুর্নামেন্টের চূড়ান্ত পর্যায়ে ফাইনালে নেতাজী সংঘের সাথে তিব্রভাবে প্রতিদ্বন্দ্বিতায় মাঠে নামবে আইডিয়াল স্পোর্টিং ক্লাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *