উত্তরবঙ্গকুচবিহাররাজনীতি

মেখলিগঞ্জ কলেজে গায়ে নীল-সাদা রং করা নিয়ে বিতর্ক ছাত্র রাজনীতিতে

স্বপন রায় বীর (টী.এন.আই মেখলীগঞ্জ) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই মেখলিগঞ্জ ৪ঠা জানুয়ারি ২০১৮: কোচবিহারের মেখলিগঞ্জ কলেজের ভবনের গায়ে নীল – সাদা রং করা নিয়ে বিতর্ক ছাত্র রাজনীতিতে৷ জানা যায় দীর্ঘদিন ধরে জীর্ণ দশায় পরে আছে কলেজের ভবজ৷ নুতুন ভবন ত দূরের কথা তৃণমূল সরকার জামানায় দেয়ালের কাঁধে রং পাড়েনি, কিন্তূ এবার নুতুন ভাবে কলেজ দেয়ালে রং করা হচ্ছে সাদা – নীল৷ যা নিয়ে বিতর্ক ছাত্র সংগঠন গুলিতে৷ উল্লেখ্য, যে ১৯৯৬ সালের কলেজের প্রতিষ্ঠাকাল থেকে বর্তমান পর্যন্ত তেমন রং বাহার দেয়া হয়নি দেয়ালে৷ এবার তৃণমূল ছাত্র পরিষদ পরিচালিত মেখলিগঞ্জ কলেজে ভবন নুতুন ভাবে সাজান হচ্ছে, কলেজ গেট সহ পুরো কলেজ দেয়াল নীল – সাদা রংগে সাজানো হচ্ছে৷ তবে এ নিয়ে বিতর্ক ছাত্র রাজনীতিতে৷ মেখলিগঞ্জ কলেজের প্রতিষ্ঠা লগ্ন থেকে অনবদ্য ভূমিকা পালনকারী বাম ছাত্র সংগঠন এস.এফ.আই এবং ডি.ওয়াই.এফ.আই  এর পক্ষ থেকে জোরাল অভিযোগ জানান হয়৷ বাম ছাত্র নেতা আতাবুল ইসলাম এর পক্ষ থেকে জানা যায় উন্নয়ন এর ছবি অঙ্কন করছেন তৃণমূল সরকার৷ অন্যদিকে, তৃণমূল ছাত্র সংগঠন এর পক্ষ থেকে এবং তৃণমূল ছাত্র পরিষদ এর সভাপতি বাপ্পা মন্ডল  জানান দির্ঘ বাম আমল থেকে ওয়াই কলেজের কোন উন্নয়ন হয়নি, আমরা ক্ষমতায় এসেই মেখলিগঞ্জ কলেজের সার্বিক উন্নয়ন করছি, অনেক দিন ধরেই রং এর কাজটি করা হচ্ছে না, তবে এবার গোটা কলেজ চত্তর নুতুন ভাবে সাদা – নীল রঙ্গে সাজিয়ে তোলা হবে৷ তবে, দেয়ালে নুতুন রং দেখে খুশি ছাত্রছাত্রীরা৷

ছবিঃ স্বপন রায় বীর (টী.এন.আই)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *