আলিপুরদুয়ারউত্তরবঙ্গ

ফালাকাটার জটেশ্বরে বাইক দুর্ঘটনা, গুরুতর আহত বাইক আরোহী

অরুনাংশু মৈত্র (টী.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই জটেশ্বর, ০৩ই ডিসেম্বর ২০১৭:  বাইক দুর্ঘটনায় চাঞ্চল্য ছাড়ল ফালাকাটা ব্লক এর জটেশ্বরে। ফালাকাটা ব্লক এর জটেশ্বরে বেপরোয়া গাড়ির ধাক্কায় গুরুতর জখম হলেন এক বাইক আরোহী, জখম ব্যাক্তির নাম জানা যায়নি, প্রতক্ষদর্ষীরা বলেন জটেশ্বর থেকে বাজার করে বাড়ি ফেরার পথে উল্টোদিক থেকে যাত্রীবাহী সাভারী গাড়ির ধাক্কায় গুরুতর জখম হন বাইক আরোহী, বাইকটি ছিটকে পড়ে কিছুটা দূরে, বাইক আরোহী জখম হয়ে অনেকক্ষন রাস্তায় পড়েছিলেন, পরে স্থানীয়রা তাকে জটেশ্বর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কোনো প্রকার প্রাথমিক চিকিৎসা ছাড়াই বীরপাড়া হাসপাতালে রেফার করা হয়, এরজন্য স্থানীয়রা জটেশ্বর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের কর্মী ও ডাক্তারের উপর ক্ষোভ উগরে দেয়,জখম ব্যাক্তি বীরপাড়া রাজ্য সাধারণ হসপিটালে চিকিৎসাধীন আছেন, জটেশ্বর ফাঁড়ির পুলিশ এসে দুর্ঘটনাগ্রস্থ বাইকটি ফাঁড়িতে নিয়ে যায়, সাভারী গাড়ির চালক পলাতক, এই দুর্ঘটনার জন্য ফালাকাটা বীরপাড়া রাস্তা অনেকক্ষণ বন্ধ থাকে, পরে জটেশ্বর ফাঁড়ির পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *