উত্তরবঙ্গজলপাইগুড়িভ্রমণ ও পর্যটন

নাগরাকাটায় মহিষ চড়াতে গিয়ে গন্ডারের আক্রমনে গুরুতর আহত এক বৃদ্ধ

শুভ দত্ত

বাংলাডেস্ক, টি.এন.আই, নাগরাকাটা, ০৫ই জুন, ২০২৫: মহিষ চড়াতে গিয়ে গন্ডারের হামলায় আহত হলেন এক বৃদ্ধ। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে জলপাইগুড়ি জেলার নাগরাকাটা ব্লকের বামনডাঙ্গা চা বাগানে।বামনডাঙ্গা চা বাগানটি অবস্থানগত ভাবে জঙ্গলঘেরা। এর পূর্ব রয়েছে ডায়না নদী ও ডায়নার জঙ্গল, পশ্চিমে জলঢাকা- গাঠিয়া ও কুজিডায়না নদীর মিলনস্থল। নদী পেরলেই গরুমারা জাতীয় উদ্যান। দূর্গম এই বাগানের নিয়মিত বিভিন্ন বন্য জন্তুর আনাগোনা লক্ষ্য করা যায়। হাতি, চিতাবাঘ, বুনো শুয়োরের লাগাতার হামলায় বাগানের শ্রমিকেরা যথেষ্ট আতঙ্কে থাকেন। বামনডাঙ্গা চা বাগানের হাতি লাইন সংলগ্ন এলাকায় গোচারণ ভূমি বা গোঠে মাঝেমধ্যে গরুমারা জঙ্গল থেকে গন্ডার বেড়িয়ে চলে আসে। আবার ফিরেও চলে যায়। কিন্তু বুধবার বানা ওরাওঁ নামের এই বৃদ্ধ গন্ডারের সামনে পড়ে গেলে তাকে গন্ডারটি আক্রমণ করে বসে।

জানা গিয়েছে চা বাগানের হাতি লাইনের বাসিন্দা ৬২ বছর বয়সীর বানা ওরাওঁ নামের এই ব্যক্তি জঙ্গল ও নদী সংলগ্ন গোঠে মহিষ চড়াচ্ছিলেন। সেই সময় গরুমারা জাতীয় উদ্যান থেকে বেড়িয়ে একটি গন্ডার তার দিকে ছুটি আসে। গন্ডারের আক্রমনে এই বৃদ্ধ আহত হন৷ ভয়ার্ত ও আহত বৃদ্ধের আর্তচিৎকারে গন্ডারটি তাকে ছেড়ে আবারো জঙ্গলে ফিরে যায়। স্থানীয়রা আহত বানা ওরাওঁ’কে উদ্ধার করে সুলকাপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পর সেখান থেকে তাকে বিকেলে মাল সুপারস্পেশালিটি হাসপাতালে রেফার করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *