আলিপুরদুয়ারউত্তরবঙ্গ

ফালাকাটায় পালিত হল সশস্ত্র সীমা বলের ৩২তম প্রতিষ্ঠা দিবস

অরুনাংশু মৈত্র (টি.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, ফালাকাটা, ১৬ই ডিসেম্বর, ২০২১: সশস্ত্র সীমা বল ১৭ নম্বর বাহিনী ফালাকাটার ৩২তম প্রতিষ্ঠা দিবস পালিত হল বুধবার। এই উপলক্ষে নানান সাংস্কৃতিক মূলক অনুষ্ঠান ও খেলাধুলার আয়োজন করা হয়। এই অনুষ্ঠানের সূচনা করেন ফালাকাটা বিধানসভা কেন্দ্রের বিধায়ক দীপক বর্মন। এই উপলক্ষে কমান্ডিং অফিসার হৃষিকেশ কুমার শ্রীবাস্তব বলেন, আজ থেকে ৩২ বছর আগে মনিপুরে এই বাহিনীর স্থাপন হয়েছিল এরপর আসাম এবং তারপর ফালাকাটা এসে ফালাকাটার পার্শ্ববর্তী ভারত ভুটান সীমান্তে তাদের এই বাহিনীর কাজ করে চলেছে। প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষে বিভিন্ন বিওপিতে সাত দিন আগে থেকে বিভিন্ন প্রতিযোগিতামূলক বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় সেই সকল প্রতিযোগিতা মূলক অনুষ্ঠানের এবং খেলার আজকে তাদের প্রাইজ দেওয়া হবে মূল অনুষ্ঠান মঞ্চ থেকে।

ছবি: অরুনাংশু মৈত্র (টি.এন.আই)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *