উত্তরবঙ্গখেলাধূলাশিলিগুড়িস্থানীয়

পালিত হল ইস্টবেঙ্গল ক্লাব দিবস কিন্তু শহর থেকে জাতীয় স্তরের ফুটবলার এখনো অধরা

প্রনব দাস (টি.এন.আই শিলিগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, শিলিগুড়ি, ২রা অগাস্ট, ২০২১: গতকাল ইস্টবেঙ্গল ক্লাব দিবস পালন করল শিলিগুড়ি ইস্টবেঙ্গল ফ্যান্স ক্লাব। এই উপলক্ষে উপস্থিত ছিলেন শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রশাসক কমিটির চেয়ারম্যান শ্রী গৌতম দেব তথা শিলিগুড়ির স্বনামধন্য, টেবিল টেনিস কোচ শ্রীমতী ভারতী ঘোষ। এক ছোট্ট অনুষ্ঠানে কেক কেটে এবং পুষ্পস্তবক বিলির মাধ্যমে ১০২তম ইস্টবেঙ্গল ক্লাব দিবস পালিত হয়। প্রবর্তিতে শিশুদের পেট ভরে খাওয়ানো হয়। ইদানীং শহরে কলকাতার কিংবদন্তী ফুটবল ক্লাবগুলো নিয়ে এমন অনেক ভাবে উদযাপন করা হয়। তবে শহরের থেকে এখনো দেশীয় স্তরের খেলোয়ার এমন কি রাজ্য স্তরের তেমন সারা জাগানো ফুটবলার তৈরিতে এখনো অক্ষম শিলিগুড়ি। যদিও প্রচুর ফুটবল কোচিং ক্যাম্প চলছে শিলিগুড়ি এবং শহরতলিতে।

ছবি: প্রনব দাস (টি.এন.আই)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *