উত্তরবঙ্গরাজনীতিশিলিগুড়ি

করোনা কালে বিজেপির তরফ থেকে শিলিগুড়িতে খাবার বিতরণ করা হল

প্রনব দাস (টি.এন.আই শিলিগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, শিলিগুড়ি, ২৮শে জুন, ২০২১: আজ করোনা অতিমারির জন্যে দুঃস্থ পরিবার এবং মানুষদের জন্যে এগিয়ে আসে শিলিগুড়ি জেলা বিজেপি। এই কর্মসূচি আজ শিলিগুড়ি পুর নিগম এলাকার ওয়ার্ড নং ৪৬ অর্থাৎ গ্যাস গোডাউন এলাকায় খাদ্য দ্রব্য বিতরণ করে বিজেপির কর্মীরা। এই কর্মসূচিতে অংশ নেয় শিলিগুড়ি জেলা বিজেপির সাধারন সম্পাদক শ্রী রাজু সাহা, বিজেপির ১ নম্বর মণ্ডলের সাধারন সম্পাদক শ্রী মান্না ভদ্র, বিজেপির ১ নম্বর মণ্ডলের উপ সভাপতি শ্রীমতী নীলা বাগচি, ভারতীয় যুব মোর্চার ১ নম্বর মণ্ডলের সভাপতি শ্রী অস্থিক মণ্ডল প্রমুখ।

ছবি: সংবাদচিত্র

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *