আলিপুরদুয়ারউত্তরবঙ্গ

মাদারিহাটে হামলা করল বুনো দাঁতাল, ভাঙল দোকানপাঠ

অরুনাংশু মৈত্র (টি.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, মাদারিহাট, ৯ই মে, ২০২১: ফের মাদারিহাটে প্রবেশ করল বুনো দাঁতাল। মাদারিহাট বাজারে হাতিটি প্রবেশ করে বেশ কিছু দোকান ভেঙ্গে সমস্ত কিছু সাবার করে। লাগাতার বুনো হাতির হানায় রীতিমতো আতঙ্কিত ও ক্ষতিগ্রস্ত আলিপুরদুয়ার জেলার এই মাদারিহাট এলাকার বাসিন্দারা। এর আগে রবিবার ভোর রাতে জলদাপাড়া জঙ্গল থেকে একটি বুনো হাতি বেরিয়ে মাদারিহাট বাজারে প্রবেশ করে হাতিটি এলাকার ব‍্যবসায়ী মহঃ সাজিদ এর দোকান ভেঙ্গে দোকানে রাখা সমস্ত কিছু সাবার করে দেয় পরবর্তীতে হাতিটি এলাকার বাসিন্দা মহেশ ঠাকুরের ঘর ক্ষতিগ্রস্ত করে জঙ্গলে প্রবেশ করে।

ছবি: অরুনাংশু মৈত্র (টি.এন.আই)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *