আলিপুরদুয়ারউত্তরবঙ্গশিল্প ও সংস্কৃতি

ফালাকাটায় রবি ঠাকুর ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি উন্মোচিত হল ভার্চুয়ালি

অরুনাংশু মৈত্র (টি.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, ফালাকাটা, ৯ই মে, ২০২১: ফালাকাটার পরাঙ্গেরপার শিশু কল্যাণ উচ্চ বিদ্যালয় প্রধান গেটের সামনে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর ও পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এর আবক্ষ মূর্তি স্থাপিত হলো। ভার্চুযালী এর উদ্বোধন করেন জেলা বিদ্যালয় পরিদর্শক আসানুল করিম। এবং বিদ্যালয় প্রাঙ্গণে এর আবরণ উন্মোচন করেন প্রধান শিক্ষক শ্রী প্রবীর রায় চৌধুরী ও সহ শিক্ষক গণ। একই অনুষ্ঠানে পরাঙ্গেরপার শিশু কল্যাণ উচ্চ বিদ্যালয় ছাত্রীদের জন্য কমন রুমের ভার্চুযালী উদ্বোধন করেন ফালাকাটার বিডিও শ্রী সুপ্রতীক মজুমদার এবং বিদ্যালয় প্রাঙ্গণে কমন রুমের দরজার ফিতা কেটে প্রবেশ করেন বিদ্যালয় পরিচালন কমিটির সভাপতি শ্রী যতীন রায়।

ছবি: অরুনাংশু মৈত্র (টি.এন.আই)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *