আলিপুরদুয়ারউত্তরবঙ্গরাজনীতি

ভোট পরবর্তী রাজনৈতিক হিংসার ছবি এবার ফালাকাটাতেও

অরুনাংশু মৈত্র (টি.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, ফালাকাটা, ৩রা মে, ২০২১: নির্বাচন-পরবর্তী হিংসা অব্যাহত ফালাকাটায় ফালাকাটার নগর অঞ্চলে সোমবার সকাল বেলায় গরু চড়াতে গিয়ে জখম হলেন গ্রামবাসী তাদের অভিযোগ রাজনৈতিক কারনেই লাঠিসোটা নিয়ে হামলা চালায় কিছু দুষ্কৃতী। এর ফলে জখম হন ৭ জন। দুষ্কৃতীদের বিরুদ্ধে ফালাকাটা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সকালবেলা গরু চরাতে রাস্তা দিয়ে মাঠে যাচ্ছিল সে সময় গ্রামের কয়েকজন লাঠিসোটা নিয়ে তাদের ওপর হামলা চালায় যার ফলে তারা গুরুতর জখম হন তাদের মধ্যে দুজন মহিলার হাতে লাগে তাদের হাত ভেঙে যায় বলে তারা অভিযোগ করেন এবং পিঠে হাতে কেটে যায় তারা ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন অভিযুক্তদের হামলাকারী অভিযুক্তদের বিরুদ্ধে ফালাকাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

ছবি: অরুনাংশু মৈত্র (টি.এন.আই)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *