আলিপুরদুয়ারউত্তরবঙ্গজীবনশৈলীস্বাস্থ্য

ফালাকাটার জটেশ্বর বাস স্ট্যান্ডে ‘জাগরণ মঞ্চ’ এর মাস্ক বিতরণ

অরুনাংশু মৈত্র (টি.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, ফালাকাটা, ২১শে মার্চ, ২০২১: ফালাকাটা ব্লকের জটেশ্বর বাস স্ট্যান্ড এলাকায় সাধারণ মানুষের হাতে মাস্ক তুলে দিল একটি সেচ্ছাসেবী সংগঠন। বুধবার সকালে গন জাগরণ মঞ্চ (জটেশ্বর ইউনিট) নামক একটি সেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে জটেশ্বর বাস স্ট্যান্ড এলাকায় প্রায় ১৫০ জন সাধারণ মানুষের মাস্ক তুলে দেওয়া হয়। সংগঠনের সদস্য সুমন দত্ত চৌধুরী বলেন, ‘এলাকার সাধারণ মানুষকে করোনা ভাইরাস নিয়ে এদিন সচেতন করা হয়। পাশাপাশি এলাকার সাধারণ মানুষদের মাস্ক পরার কথা বলা হয়। এদিন এলাকার ১৫০ জন মানুষকে মাস্ক দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে।’

ছবি: অরুনাংশু মৈত্র (টি.এন.আই)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *