আলিপুরদুয়ারউত্তরবঙ্গরাজনীতি

ভোট পরবর্তী রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত ফালাকাটার খাসেরঘাট এলাকা

অরুনাংশু মৈত্র (টি.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, ফালাকাটা, ১১ই মার্চ, ২০২১: ফালাকাটা ব্লকের হরিনাথপুর খাসেরঘাট এলাকা রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল ভোট মিটতেনা মিটতেই। জানাগেছে রবিবার পারিবারিক বিবাদ ঘটে শেষ পর্যন্ত তা রাজনৈতিক সংঘর্ষে পরিণত হয় এরফলে এলাকায় কমপক্ষে জখম হয় নয় জন। তাদের প্রথমে ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়। এরমধ্যে দুজনের অবস্থা গুরুতর হলে তাদের আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠান হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। দু’জনকেই প্রথমে ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়। জখম ব্যাক্তিদের মধ্যে ছ’জন তৃণমূল কর্মী ও তিনজন বিজেপির কর্মী রয়েছেন বলে তারা দাবি করছেন। তৃণমূল ও বিজেপি দু’পক্ষ থেকেই একে অপরের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করবেন বলে জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *