উত্তরবঙ্গরায়গঞ্জ

এবার উত্তর দিনাজপুরে আসছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী

বাংলাডেস্ক, টি.এন.আই, রায়গঞ্জ, ১০ই মার্চ, ২০২১: গত ১৯শে ডিসেম্বর ২০২০ তে তৎকালীন তৃনমূলের দোর্দণ্ডপ্রতাপ নেতা শ্রী শুভেন্দু অধিকারী বিজেপি তে যোগদান করেছিলেন। তারপর বয়ে গেছে কুলীক নদী দিয়ে অনেক জল। এসেছে নির্বাচন, চলেছে রাজ্য ব্যাপী নির্বাচনী প্রচার। তবে এযাবৎ উত্তর দিনাজপুরে আসেননি শ্রী শুভেন্দু অধিকারী। তৃনমূলে থাকাকালীন শুভেন্দু অধিকারী যখন পর্যবেক্ষক ছিলেন তখন উত্তর দিনাজপুর ছিল তার পর্যবেক্ষণ মানচিত্রে। আজ শ্রী শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদান করার পরে এই প্রথম উত্তর দিনাজপুরে আসছেন। বিজেপির তরফ থেকে বিজেপির জেলা সভাপতি শ্রী বিশ্বজিৎ লাহিড়ী টিএনআই কে জানিয়েছেন যে – আগামীকাল শুভেন্দু অধিকারী জেলায় কালিয়াগঞ্জে, করণদীঘিতে এবং চোপড়ায় তিনটি নির্বাচনী জনসভা করার কথা আছে। এই জনসভা গুলিতে বেশ কিছু ভিন্ন দলের রাজনৈতিক কর্মীদের বিজেপিতে যোগদান করার কথাও রয়েছে।

ছবি: সংবাদচিত্র

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *