সংযুক্ত মোর্চার প্রার্থী ঘোষণা হওয়ার পর ফালাকাটায় প্রচার শুরু করল সিপিআইএম
অরুনাংশু মৈত্র (টি.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, ফালাকাটা, ১০ই মার্চ, ২০২১: আজ উত্তরবঙ্গের বিভিন্ন বিধানসভা কেন্দ্রের প্রার্থী তালিকা প্রকাশ করে সংযুক্ত মোর্চা। প্রার্থী তালিকা প্রকাশ করার পরে দেখা যায় ফালাকাটা বিধানসভা কেন্দ্রের প্রার্থী হলেন শ্রী ক্ষিতিশ চন্দ্র রায়। সংযুক্ত মোর্চার প্রার্থী ঘোষণা হওয়ার পর ফালাকাটা বিধানসভা কেন্দ্রের প্রার্থী ক্ষিতিশ চন্দ্র রায়ের সমর্থনে সিপিএমের দলীয় কার্যালয় থেকে একটি মিছিল ফালাকাটা পরিক্রমা করল বুধবার সন্ধ্যায়।
ছবি: অরুনাংশু মৈত্র (টি.এন.আই)
