উত্তরবঙ্গউৎসবজলপাইগুড়ি

মাদারিহাটে শুরু হল বার্ষিক নগর সংকীর্তন

অঙ্কিতা সেন (টি.এন.আই বানারহাট) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, মাদারিহাট, ১৩ই ফেব্রুয়ারি, ২০২১: প্রতি বছরের মতো এ বছর ও  মাদারিহাট বীরপাড়া ব্লকের রাঙ্গালি বাজনা সূত্রধরপাড়া রাধা গোবিন্দ মন্দির কমিটির উদ্যোগে ঐতিহ্যবাহী নগর সংকীর্তনের মধ্য দিয়ে শুরু হল মহানাম যজ্ঞানুষ্ঠান। এদিন নাম যজ্ঞ অনুষ্ঠান উপলক্ষ্যে একটি সুসজ্জিত ট্যাবলো বের করা হয়। প্রায় দুই শতাধিক ভক্ত নগর কীর্তনে  অংশ নেন। তবে পুরুষের চাইতে মহিলার সংখ্যা ছিল বেশি। প্রায় ৫ কিমি পথ ঘুরে নগর সংকীর্ত করে প্রথম দিনের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন। রবিবার সারাদিন চলবে নাম যজ্ঞানুষ্ঠান। এদিন ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য ভক্তবৃন্দ আসরে উপস্থিত থাবেন। সোমবার পদাবলী কীর্তনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হবে বলে জানান সংশ্লিষ্ট মন্দিরের পূজারী শ্রী মলয় দাস প্রভু।ধর্মীয় অনুষ্ঠানটিকে ঘিরে সমগ্র ব্লকে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়।

ছবি: অঙ্কিতা সেন (টি.এন.আই)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *