বানারহাটে আবার পাওয়া গেল মাঝবয়েসী একটি পুরুষ মৃত হাতি
অঙ্কিতা সেন (টি.এন.আই বানারহাট) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই, বানারহাট, ২৯শে অগাস্ট, ২০২০: ডুয়ার্সের বানারহাট থানা এলাকার ডুডুমারি গ্রামে ধানের জমি লাগোয়া সেগুন জঙ্গলের ভেতর শুক্রবার অর্থাৎ গতকাল সকালে মাঝবয়েসী একটি পুরুষ হাতিটিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। এই ঘটনা জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য শুরু হয়ে যায়। সঙ্গে সঙ্গে বন দপ্তরে খবর পাঠানো হয়। ঘটনাস্থলে পৌঁছায় বনদপ্তরের বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াড এর কর্মী ও আধিকারিকেরা। হাতিটির মৃত্যুর সম্ভাব্য কারণ সম্পর্কে কিছু জানা যায় নি। বনদপ্তর সূত্রে টিএনআই কে জানানো হয়েছে ময়নাতদন্ত করা হচ্ছে।
ছবি: অঙ্কিতা সেন (টি.এন.আই)
