উত্তরবঙ্গখেলাধূলাশিলিগুড়িস্থানীয়

এস.এম.কে.পি ক্রিকেট লীগে নবোদয় সংঘ কে ৩ উইকেটে হারালো নবীন সংঘ

প্রনব দাস (টি.এন.আই শিলিগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, শিলিগুড়ি, ২৫শে ফেব্রুয়ারি, ২০১৯: শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পর্ষদ পরিচালিত ২০১৮-১৯’র প্রথম ডিভিশন ম্যাচে আজ কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে পরস্পর মুখোমুখি হয়েছিল নবোদয় সংঘ এবং নবীন সংঘ। প্রথমে টসে জিতে নবোদয় সংঘ ব্যাট করে ৪৩.৩ ওভারে সব উইকেটের বিনিময়ে ১৫৮ রান করতে সক্ষম হয়। নবোদয় সংঘের হয়ে ভাল রান করে পিউশ সাংঘাই (৬৬)। নবীন সংঘের হয়ে ৩ উইকেট দখল করে হিরেন্ড পাসওয়ান। এছারাও ২টি করে উইকেট দখল করেন প্রনব রায় এবং কিশোর পাসওয়ান। জবাবে ব্যাট করতে নেমে নবীন সংঘ মাত্র ৩৫ ওভারে ৭ উইকেটের বিনিময়ে জয়ের জন্যে লক্ষ্যে পৌঁছে যায়। নবীন সংঘের হয়ে রান করে উৎপল ঘোষ (২৫) এবং শুভঙ্কর দেবনাথ (৪৯ অপরাজিত)। নবোদয় সংঘের হয়ে ২টি করে উইকেট দখল করে সাগ্নিক রায় এবং আয়ুষ রায়। নবীন সংঘ ৩ উইকেটে জয় লাভ করে। ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয় নবীন সংঘের শুভঙ্কর দেবনাথ।

ছবি: প্রনব দাস (টি.এন.আই)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *