রয়েলটি বিহীন অবৈধ বেআইনি বালু নিয়ে পালানোর সময় ফালাকাটায় দুর্ঘটনা
অরুনাংশু মৈত্র (টি.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, ফালাকাটা, ১৭ই ফেব্রুয়ারি, ২০১৯: রয়েলটি বিহীন অবৈধ বেআইনি বালু বোঝায় করে পালানোর পথে ফালাকাটার সুভাষপল্লীর গলির মোড়ে ট্রাক্টরের চাকা খুলে যায়। এর ফলে বাড়ির সীমানা প্রাচীর খতিগ্রস্ত হয় অল্পের জন্য বেঁচে যায় পথ চলতি বেশ কিছু পথচারী। এই দুর্ঘটনার পর এলাকাবাসী অভিযোগ করে কুঞ্জনগর থেকে রয়েলটি ছাড়াই অবৈধ বেআইনি বালু পাথর বোঝাই করে এভাবেই দিনের পর দিন চলছে অবৈধ ব্যাবসা। এর ফলে খতি হচ্ছে রাজস্ব। পুলিশ প্রশাসন জেনেও কোন পদক্ষেপ নিচ্ছেনা।
ছবি ও ভিডিও: অরুনাংশু মৈত্র (টি.এন.আই)
