উত্তরবঙ্গশিলিগুড়ি

প্রথম ডিভিশন ক্রিকেটে মহানন্দা স্পোর্টিং কে ৭৩ রানে হারাল বিধান স্পোর্টিং

প্রনব দাস (টি.এন.আই শিলিগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, ইসলামপুর, ১৬ই ফেব্রুয়ারি, ২০১৯: আজ শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদের পরিচালনায় ২০১৮-১৯ শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে প্রথম ডিভিশন ক্রিকেট লীগের খেলায় আজ পরস্পর প্রতিদ্বন্দ্বিতা করেছিল শিলিগুড়ি মহানন্দা স্পোর্টিং ক্লাব এবং শিলিগুড়ি বিধান স্পোর্টিং ক্লাব। প্রথমে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় বিধান স্পোর্টিং ক্লাব। সেই মোতাবেক বিধান স্পোর্টিং ক্লাব প্রথমে ব্যাট করে ৪১.৩ ওভারে সব উইকেটের বিনিময়ে মাত্র ২০২ রান করে। বিধান স্পোর্টিং ক্লাবের হয়ে উল্ল্যেখযোগ্য রান করে বিশ্বজিত বনিক (৪৩), সানি দে (৪১) এবং কিশোর ভগত (৩৭)। শিলিগুড়ি মহানন্দা স্পোর্টিং ক্লাবের হয়ে ৩ উইকেট করে পায় মহঃ চান্দ এবং কৌশিক ঘোষ (৩)। এরপর ২০৩ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে মাঠে নামে শিলিগুড়ি মহানন্দা স্পোর্টিং ক্লাব। মাত্র ৩৩ ওভারেই মাত্র ১২৯ রান করে অল আউট হয়ে যায় মহানন্দা স্পোর্টিং ক্লাব। শিলিগুড়ি মহানন্দা স্পোর্টিং ক্লাবের হয়ে উল্লেখযোগ্য রান করে রাজেশ সিং (৩৯) এবং শিবরাজ বর্মণ (৩৭)। যথারীতি শিলিগুড়ি বিধান স্পোর্টিং ক্লাব আজকের খেলায়া ৭৩ রানে জয়লাভ করে।

ছবি: প্রনব দাস (টি.এন.আই)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *