উত্তরবঙ্গখেলাধূলাশিলিগুড়িস্থানীয়

আজ এস.এম.কে.পি সুপার ডিভিশনে ওয়াই.এম.এ ৩ উইকেটে সূর্যনগর কে হারল

প্রনব দাস (টি.এন.আই শিলিগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, শিলিগুড়ি, ৩রা ফেব্রুয়ারি, ২০১৯: শিলিগুড়ি মহকুমা ক্রীড়া সংস্থার পরিচালনায় ২০১৮-১৯ সুপার ডিভিশন ক্রিকেট লীগের খেলায় আজ পরস্পর প্রতিদ্বন্দ্বিতা করেছিল শিলিগুড়ি সূর্যনগর ফ্রেন্ডস ইউনিয়ন এবং শিলিগুড়ি ওয়াই.এম.এ। প্রথমে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় শিলিগুড়ি সূর্যনগর ফ্রেন্ডস ইউনিয়ন। সেই মোতাবেক শিলিগুড়ি সূর্যনগর ফ্রেন্ডস ইউনিয়ন প্রথমে ব্যাট করে ৩৬.১ ওভারে সব উইকেটের বিনিময়ে ১২৯ রান করে। শিলিগুড়ি সূর্যনগর ফ্রেন্ডস ইউনিয়ন’র হয়ে উল্লেখযোগ্য রান করে ঋত্বিক মোহন রায় (৫৬) এবং রাজকুমার মণ্ডল (৩৬)। শিলিগুড়ি ওয়াই.এম.এ’র হয়ে ভাল বল করে চেতন গুরুং (৩ উইকেট)। এরপর ১৩০ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে মাঠে নামে শিলিগুড়ি ওয়াই.এম.এ। মাত্র ২৯.১ ওভারেই ৭ উইকেট হাড়িয়ে শিলিগুড়ি ওয়াই.এম.এ জয়ের জন্যে রান তুলে ফেলে। শিলিগুড়ি ওয়াই.এম.এ’র হয়ে সর্বোচ্চ ৩২ রান করে তরুণ মিত্তল। এছারাও ভাল রান করে সনু সিং (২৫) এবং অভয় শঙ্কর শাহ (২৩)। যথারীতি শিলিগুড়ি ওয়াই.এম.এ আজকের খেলায় ৩ উইকেটে জয়লাভ করে।

ছবি: প্রনব দাস (টি.এন.আই)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *