উত্তরবঙ্গজীবনশৈলীরায়গঞ্জশিল্প ও সংস্কৃতি

চোপড়ায় সাঁওতালি ভাষা দিবস সাড়ম্বরে পালিত হল

দীপঙ্কর দে (টি.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, চোপড়া, ২৩শে ডিসেম্বর, ২০১৮: চোপড়ায় এই প্রথম সাঁওতালি ভাষা দিবস সাড়ম্বরে পালিত হল। চোপড়ার ১নং হাপতিয়াগছ গ্রাম পঞ্চায়েতের মোলানিগছ এবিসি ফুটবল মাঠে এদিন আদিবাসীদের সাঁওতালি ভাষা দিবস উপলক্ষ্যে বিভিন্ন বর্ণময় অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালন করা হয়। প্রথমে জাতীয় পতাকা উত্তোলন ও পরে সংগঠনের সবুজ পতাকা উত্তোলন করা হয়। এছাড়াও পন্ডিত রঘুনাথ মুর্মুর ছবিতে মাল্যদান করে অনুষ্ঠানের সূচনা করা হয়।

এই অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল তীরন্দাজি প্রতিযোগিতা এবং আদিবাসী নৃত্য। এদিনের তিরন্দাজি প্রতিযোগিতায় মহিলাদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। মহিলাদের তিরন্দাজি প্রতিযোগিতা দেখতে মানুষের ভিড় উপচে পরে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাপতিয়াগছ গ্রাম পঞ্চায়েতের প্রধান আবিনা টুডু, স্থানীয় পঞ্চায়েত সদস্য প্রদীপ সিংহ, জাহিদুল রহমান প্রমুখ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুগালাল বেশরা, জোসেফ টুডু, সুভাষ হাসদা, জোসেফ টুডু ও অন্যান্যরা।

ছবি: দীপঙ্কর দে (টি.এন.আই)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *