আলিপুরদুয়ারকুচবিহার

তুফানগঞ্জের সূর্যোদয় সংঘের খেলোয়াড়দের হাতে বল তুলে দিলেন মহকুমার পুলিশ আধিকারিক

অভিজিৎ সাহা (টি.এন.আই তুফানগঞ্জ)। টি.এন.আই সম্পাদনা জলপাইগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, তুফানগঞ্জ, ১৬ই ডিসেম্বর ২০১৮: তুফানগঞ্জের সূর্যোদয় সংঘের খেলোয়াড়েরা একটি বলের জন্য আর্জি জানিয়েছিলেন পুলিশ আধিকারিকের কাছে। আর্থিক ভাবে দুর্বল এই ক্লাবের সদস্যদের হাতে এদিন একটি ফুটবল তুলে দিলেন তুফানগঞ্জ মহকুমা পুলিশ আধিকারিক ফারুক মহম্মদ চৌধুরীর। পুলিশ আধিকারিক মহম্মদ চৌধুরী বলেন “সূর্যোদয় সংঘের কর্মকর্তা-গন আমার কাছে একটি ছোট্ট আবেদন রেখেছিল, তাদের খেলার ইচ্ছে দেখে অমি অনুপ্রাণিত হই এবং ওদেরকে একটি ভলিবল দিয়ে সাহায্য করি। আগামী দিন তুফানগঞ্জ মহকুমা আরও কোনও ক্লাবের কিছু প্রয়োজন থাকলে তারা তাদের সমস্যা যদি লিখিত আকারে আমাকে জানান তবে আমি সাধ্য মতো তাদের সাহায্য করব।”

ছবি: অভিজিৎ সাহা (টি.এন.আই)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *