উত্তরবঙ্গখেলাধূলাজলপাইগুড়িস্থানীয়

জলপাইগুড়ি ক্রিকেট লীগে মাত্র এক উকেটে জয় জলপাইগুড়ি অ্যাথেলেটিক কোচিং সেন্টারের

প্রনব দাস (টি.এন.আই) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, জলপাইগুড়ি, ২৮শে নভেম্বর, ২০১৮: জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থার পরিচালনায় ২০১৮-১৯ জেলা ক্রিকেট লীগ ম্যাচে আজ পরস্পর মুখোমুখি হয়েছিল জলপাইগুড়ি অ্যাথেলেটিক কোচিং সেন্টার এবং জলপাইগুড়ির নেতাজি মর্ডান ক্লাব। প্রথমে টসে জিতে জলপাইগুড়ির নেতাজি মর্ডান ব্যাট করার সিদ্ধান্ত নেয় এবং তারা ৩৮.৩ ওভারে ১৫৮ রানে অল আউট হয়ে যায়। জলপাইগুড়ির নেতাজি মর্ডান এর হয়ে উল্লেখযোগ্য রান করেন নীল ঘোষ (৩১)। জলপাইগুড়ি অ্যাথেলেটিক কোচিং সেন্টারের হয়ে ৩টি করে উইকেট নেন মাশরাফ হুসেন এবং রাকেশ রায়। জবাবে জলপাইগুড়ি আথেলেতিক কোচিং সেন্টার ব্যাট করতে নেমে ৩৮ ওভারে ৯ উইকেটের বিনিময়ে জয়ের জন্যে  প্রয়োজনীয় রান তুলে নেয়। জলপাইগুড়ি অ্যাথেলেটিক কোচিং সেন্টারের হয়ে হয়ে ভালো ব্যাট করেন মাশরাফ হুসেন (৪৭) এবং সুশোভন দাস (৩৪)। অন্যদিকে জলপাইগুড়ির নেতাজি মর্ডান ক্লাবের হয়ে ৪ উইকেট দখল করে আরমান্দ্র আকাশ। এই ম্যাচটি জলপাইগুড়ি অ্যাথেলেটিক কোচিং সেন্টার ১ উইকেটে জয়লাভ করে।

ছবি: প্রনব দাস (টি.এন.আই)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *