উত্তরবঙ্গশিলিগুড়ি

শিলিগুড়ি ইন্ডিয়ান ওয়েল টার্মিনালের কাছে ভয়াবহ আগুন

স্নিগ্ধা সোম (টি.এন.আই শিলিগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, শিলিগুড়ি, ১৯ই নভেম্বর, ২০১৮: শিলিগুড়ি এন.জে.পি সংলগ্ন রেলের জমিতে ভয়াবহ অগ্নিকান্ডে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায়। জানা গিয়েছে এন.জে.পি ষ্টেশন ও ইন্ডিয়ান ওয়েল টার্মিনাল এলাকার কাছে রেলের একটি স্টোর রয়েছে। আজ এই রেলের স্টোরের কাছে একটি ফাঁকা জমিতে ঝোপ ঝাড়ের মধ্যে আগুন লেগে যায়।

নিমিষের মধ্যে সেই আগুন ভয়াবহ রূপ ধারন করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। এরপর বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল কর্মীরা। পাশেই ইন্ডিয়ান ওয়েল টার্মিনাল থাকায় মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পরে এন.জে.পি ষ্টেশন লাগোয়া এলাকায়।

সংবাদচিত্র

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *