আলিপুরদুয়ারকুচবিহার

শ্যামাপুজোর রজতজয়ন্তী উপলক্ষে রক্তদান শিবির এর আয়োজন

অরুনাংশু মৈত্র (টি.এন.আই ফালাকাটা)। টি.এন.আই সম্পাদনা জলপাইগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, ফালাকাটা, ৭ই নভেম্বর ২০১৮: কোচবিহার ২নং ব্লকের বড়রাংরসের ভীষ্মেরডাঙ্গা এলাকার নিউ যুব সংঘ পরিচালনার ও স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় এদিন একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজিত হল। শ্যামাপুজোর রজতজয়ন্তী উপলক্ষে রক্তদান শিবির বড়রাংরসের নিউ যুব সংঘ অনুষ্ঠিত হল। এদিনের শিবিরে স্বেচ্ছায় ৩০জন রক্তদান করেছেন বলে জানা গিয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  বড়রাংরস গ্রাম পঞ্চায়েত অনিন্দ্র চন্দ্র দাস ও নিউ যুব সংঘ সম্পাদক প্রদীপ রায়, স্বেচ্ছাসেবী সংগঠনের সম্পাদক রাজা বৈদ্য, সদস্য প্রশান্ত দেব অধিকারী, অসীম দেব অধিকারী, সাহেব সরকার, বিরাজ নারায়ণ দাস, মুক্তাঙ্গন বর্মণ প্রমুখ। সেন্ট জোন্স ব্লাড ব্যাঙ্ক এর সহায়তায় এদিনের শিবিরে রক্ত সংগ্রহ করা হয়।

ছবি: অরুনাংশু মৈত্র  (টি.এন.আই)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *