আলিপুরদুয়ারউত্তরবঙ্গ

আলিপুরদুয়ারে বরফ কলের কম্প্রেশার ফেটে মৃত এক গুরুতর আহত এক

অরুনাংশু মৈত্র (টি.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, আলিপুরদুয়ার, ৬ই সেপ্টেম্বর, ২০১৮: আলিপুরদুয়ার জংশন এলাকার মিশন রোডের ঘটনা। জানা যায়, বৃহস্পতিবার দুপুর ২ টা ৩০মিনিট নাগাদ কলের ভেররেই ছিলেন শ্রমিক তপন দেবনাথ (২৮) এবং কলের মালিক কিশোর সাহা। আচমকাই কম্প্রেশারটি ফেটে বিস্ফোরণ ঘটে বিপত্তি। বিস্ফোরণের ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তপন দেবনাথের। এবং গুরুতর আহত অবস্থায় কিশোর সাহাকে আলিপুরদুয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বিস্ফোরনের তীব্রতা এতোটাই বেশি ছিলো যে বিস্ফোরণের সময় আশপাশের বাড়ি গুলিও কেপে ওঠে। তবে স্থানীয়দের দাবী, প্রায় ২৫ বছরের পুরোনো এই মেশিন দীর্ঘদিন ধরেই অকেজো হয়েছিল। মাঝে মধ্যেই কোন অভিজ্ঞ মেকানিক কে দিয়ে না সারিয়ে, নিজেরাই মেশিনটিকে সারিয়ে নিয়ে কাজ করতো তারা। যার ফলেই এমন বিপত্তি বলে দাবী স্থানীয়দের। ঘটনার তদন্তে নেমেছে আলিপুরদুয়ার থানার পুলিশ।

ভিডিওঃ অরুনাংশু মৈত্র (টি.এন.আই)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *