আলিপুরদুয়ারউত্তরবঙ্গজীবনশৈলীশিল্প ও সংস্কৃতি

শিক্ষক দিবস পালন করল ফালাকাটার এসএসকে ও এমএসকে শিক্ষক সমিতি

অরুনাংশু মৈত্র (টি.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, ফালাকাটা, ৬ই সেপ্টেম্বর, ২০১৮: পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক মাধ্যমিক এসএসকে ও এমএসকে শিক্ষক সমিতির জৌথ প্রয়াসে সর্বপল্লী ডঃ রাধাকৃষ্ণের জন্মদিবস উপলক্ষে শিক্ষক দিবস গতকাল পালিত হলো ফালাকাটা ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয় প্রাঙ্গণে। এই ফালাকাটা ব্লকের মাধ্যমিক উচ্চ মাধ্যমইকের কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা ও অবসরপ্রাপ্ত প্রবীণ শিক্ষক শিক্ষিকাদের সংবর্ধনা প্রদান করা হলো ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। ফালাকাটার দেওগাঁও হাই স্কুলের সকল ছাত্রছাত্রীরা মিলে পালন করল শিক্ষক দিবস। এদিন তারা সকল শিক্ষক শিক্ষিকাদের ফুলের তোরা ও চন্দনের টিপ পরিয়ে বরণ করে নেয়। এর পর ছাত্রছাত্রীদের পক্ষথেকে শিক্ষক শিক্ষিকাদের শ্রদ্ধা শ্রদ্ধাযাপন এর উদ্যেশ্যে কবিতা পাঠ, সঙ্গীত নৃত্য ও বক্তব্য রাখে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ অন্যান্ন শিক্ষকরাও ছাত্রছাত্রীদের উদ্যেশ্যে বক্তব্য রাখেন। এর পর অনুষ্ঠিত হয় আন্ত শ্রেণী বিদ্যালয় ফুটবলের চূড়ান্ত পর্যায়ের ফাইনাল খেলা। শেষে ছাত্র শিক্ষক প্রীতি ফুটবল খেলার মধ্যদিয়ে ফালাকাটার দেওগাঁও হাই স্কুলের শিক্ষক দিবসের অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

ভিডিওঃ অরুনাংশু মৈত্র (টি.এন.আই)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *